নিউজটি শেয়ার করুন

বাঁশখালীতে ট্রাক চাপায় ভটভটি চালক নিহত, আহত ৩

বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীর প্রধান সড়কের উপজেলা সদরস্থ দারোগা বাজার এলাকায় ডাম্পার ট্রাকের চাপায় ভটভটির চালক নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৩ পথচারী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১ টায় দুর্ঘটনার ঘটনা ঘটলে গুরুতর আহত অবস্থায় ভটভটির চালককে প্রথমে বাঁশখালী হাসপাতালে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টায় তিনি মারা যান।

নিহত ভটভটি চালক বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের জালিয়াখালী গ্রামের হাকিম আলীর পুত্র মো. জাফর আলম (৪০)। আহত ৩ জনের নাম জানা যায়নি। ঘাতক লাইসেন্সবিহীন ডাম্পার ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে।

বাঁশখালী থানার এস আই প্রদীপ চক্রবর্তী বলেন, ভটভটিকে চাপা দেয়ার সাথে সাথে ডাম্পাক ট্রাক চালক গাড়ি নিয়ে পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে একটি ভটভটি জব্দ করা হয়েছে। নিহত ও আহতদের আইনি প্রক্রিয়া চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here