বাঁশখালীতে ডাম্পার খাদে পড়ে ১জন নিহত ও ২জন আহত হয়েছেন।
রবিবার রাতে সাড়ে ১০ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডে সমদ অলী বাড়ীর জনৈক হারুনের বাড়ীতে গভীর নলকূপ স্থাপনের জন্য কক্সবাজারের চকরিয়া উপজেলার টইটং এর নলকুপ মিস্ত্রী শহিদুল ইসলাম (ছোটন) নলকূপ স্থাপনের জন্য সরঞ্জাম নিয়ে আসা ডাম্পারটি উল্টে পুকুরে পড়ে যায়, এতে গাড়ীর উপর থাকা ১২ জন শ্রমিক ছিটকে পড়ে যায়।
স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে বাঁশখালী মা শিশু ও জেনারেল হাসাপাতালে ভর্তি করেন, হাসপাতালের কর্মরত চিকিৎসক মোহাম্মদ হেলালকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত আহমদ কবিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ।








