জসীম উদ্দীন, বাঁশখালী: চট্টগ্রাম জেলার বাঁশখালীর বাহারছড়া পূর্ব ইলশা গ্রামের আলোচিত দুই হাফেজ হত্যার অন্যতম আসামী নুরুল আনচার কানুু পুলিশের সঙ্গে বন্দুন যুদ্ধে নিহত হয়েছেন।
শনিবার (১৬ মে) ভোর ৩টার দিকে মদিনা ব্রিকফিল্ডে এ ঘটনা ঘটে।
জানা যায়, আবচারসহ সঙ্গবন্ধ একটি দল মদিনা ব্রিকফিল্ডের ভিতরে অবস্থান করছিল। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের গাড়িকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে পুলিশ তাদের উদ্দেশ্যে গুলি ছোড়লে আবচার নিহত হয়।
ঘটনাস্থলে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার ও বাঁশখালী থানার সেকেন্ড অফিসার এসআই নাজমুলসহ মোট আট পুলিশ সদস্যও আহত হয়। তারা সকলেই বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার মোটো ফোনে জানান, আমরা অভিযানে গিয়েছিলাম দুই খুনের মামলার আসামীদের গ্রেপ্তার করতে। আবচার গ্রুপের লোকজন মদিনা ব্রিক ফিল্ডে অবস্থান করছে সেটা জানতাম না। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ার পর দুই খুন মামলার অন্যতম আসামী আবচার নিহত হয়।








