Site icon CPLUSBD.COM

বাঁশখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মাণ ব্যয় এর চেক বিতরণ

বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রাম বাঁশখালী উপজেলায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে বাঁশখালী উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর থেকে চেক ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার(২৮ আগষ্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।

প্রতিটি ঘরের জন্য দুই বান্ডেল টিন এবং ছয় হাজার টাকার চেক প্রদান করা হয়। সেই সাথে প্রথম ধাপে একশ পরিবারকে প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১৬ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী, আরো উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, বাঁশখালী উপজেলা প্রকল্প কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, নির্বাচন কর্মকর্তা ফয়সাল চৌধুরী, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ শফিউল কবির, সরল ইউপি চেয়ারম্যান রশিদ আহমেদ চৌধুরী, এডভোকেট তোফাইল বিন হোসাইন, ইউপি সদস্য রশিদ আহমেদ সহ বাঁশখালী উপজেলার প্রশাসন।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ও বন্যায় যাদের ঘর বাড়ি ভেঙে গেছে তাদের প্রতিটি পরিবারের জন্য দুই বান্ডেল টিন, ও নগদ ছয় হাজার টাকার চেক প্রধান করতেছি। এটা ধারাবাহিক ভাবে লিষ্ট করে, যারা মূলত ক্ষতিগ্রস্ত হয়েছেন সবাই পাবে।