সিপ্লাস প্রতিবেদক: বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের খাসপাড়া এলাকার সৈকত থেকে নিখোঁজ নেজাম উদ্দিনের (১৯) ভাসমান লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।
শুক্রবার (৩০ জুলাই) সকাল ১১টায় লাশটি উদ্ধার করা হয়।
সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী জানান, বৃষ্টি বাদল উপেক্ষা করে বাঁশখালী ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের টিম নিখোঁজ হওয়ার পর থেকে নেজাম উদ্দিনকে উদ্ধারের চেষ্টা করেন। পরে নিখোঁজের দু’দিন পর আজ শুক্রবার (৩০ জুলাই) সকালে তার লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়।








