Site icon CPLUSBD.COM

বাঁশখালীতে পুুলিশের জালে ইয়াবাসহ চার মাদক কারবারি

বাঁশখালীতে পুুলিশের জালে ইয়াবাসহ চার মাদক কারবারি

বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রাম বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ হাজার ৮০০ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৫টা ৩০ মিনিটের দিকে বাঁশখালী থানাধীন পুঁইছড়ি ইউপিস্থ বাঁশখালী পেকুয়া প্রধান সড়কের ফ্রুটখালী ব্রীজের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন- কক্সবাজার জেলা সদর থানাধীন পিএমখালী এলাকার নুরুল হকের পুত্র বাদশা (২৬), চট্টগ্রাম সিটি কর্পোরেশন কোতোয়ালি থানাধীন জুবলী রোড় এনায়েত বাজার এলাকার নুরুল হকের পুত্র আজিমুল (৩১), টেকনাফ থানাধীন কুতুপালং ক্যাম্প বি-থ্রি জালাল আহমদের পুত্র সালেন আহমদ (৫৫) এবং কক্সবাজার জেলার উখিয়া থানাধীন ৪ নং কুতুপালং ক্যাম্পের নুরুল ইসলামের পুত্র আমান উল্লাহ (১৯)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ শফিউল কবির বলেন, বাঁশখালী থানায় মাদকের বিরুদ্ধে শুরু থেকে জিরো টলারেন্স প্রক্রিয়া অব্যাহত আছে। সেই সাথে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল বাঁশখালী থানার এসআই লিটন চাকমা অভিযান পরিচালনা করে ১০ হাজার ৮০০ পিস ইয়াবা ও চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এসব ইয়াবা টেকনাফ থেকে বাঁশখালী হয়ে অন্যত্র পাচার করা হচ্ছিল।