বাঁশখালী প্রতিনিধি: বাঁশখালীতে পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।
বাহারছডা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মোহাম্মদ মিয়া বাপের বাড়ির সামনে আজ ১২ মে ২০২০ (মঙ্গলবার) রাত আনুমানিক ৯ টা ৩০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।
উক্ত ঘটনায় নেচার আহমেদ এর পুত্র খালেদ বিন ওয়ালিদ খুন হয়। সেই সাথে উক্ত ঘটনায় আরেক জন মুমূর্ষ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত ব্যক্তি হলো একই থানাধীন বাহারছডার ৪ নং ওয়ার্ডের আবু সালেক এর পুত্র ইব্রাহিম। সরেজমিনে গিয়ে দেখা যায় পূর্ব শত্রুতার জের ধরে দফায় দফায় সংঘর্ষ চলে আসছিল আগে থেকেই। উক্ত এলাকার মদিনা ব্রিক ফিল্ডকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় এশারের নামাজের পর পর হঠাৎ করে আমরা গোলাগুলির আওয়াজ শুনতে পাই। এর কিছুক্ষণ পরপরই খালিদ বিন ওয়ালিদ নামের এই ব্যক্তিটি মাটিতে পড়ে যায়। আমরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার মুঠোফোনে জানায় এই রকম একটা গোলাগুলি খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে পৌছে একজনকে মৃত উদ্ধার করা হয়। আমরা নিহত ব্যক্তিকে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করব। এই ঘটনার সাথে জড়িত সকল কে আইনের আওতায় আনা হবে। সেই সাথে আসামীদেরকে গ্রেপ্তার করার জন্য আমরা তৎপর রয়েছি।








