বাঁশখালী প্রতিনিধি: প্রায় ১৮ মাস পর সারা দেশের মতো রবিবার( ১২ সেপ্টেম্বর) থেকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য সকল ধরনের এবং সর্বশেষ প্রস্তুতি গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের নানা পদক্ষেপের অংশ হিসাবে শনিবার(১১ সেপ্টেম্বর) বাঁশখালী উপজেলার বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাঁশখালী উপজেলা শিক্ষা অফিসার নুরুল ইসলামের সভাপতিত্বে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইসাদুজ্জামান চৌধুরী।
বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ পুরো বাঁশখালীর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণ সমন্বয় সভায় উপস্থিত ছিলেন।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকতা সাইদুজ্জামান চৌধুরী পুরো বাঁশখালীর প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন শেষে সমন্বয় সভায় অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুজ্জামান চৌধুরী বলেন, আগামীকাল ১২ সেপ্টেম্বর ২০২১ রবিবার থেকে সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষের পাঠদান শুরু উপলক্ষে স্বাস্থ্যবিধি প্রতিপালন ও সরকার প্রদত্ত অনুসরণীয় বিষয়ের উপর দিকনির্দেশনা মানতে হবে । যথাযথ স্বাস্থবিধি প্রতিপালনের বিষয়ে আন্তরিক থাকার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষ, ছাত্র-ছাত্রী ও অবিভাবকদের প্রতি অনুরোধ রইল।

