Site icon CPLUSBD.COM

বাঁশখালীতে বিরল প্রজাতির ২ টন ওজনের মাছ জালে

জসিম উদ্দিন, বাঁশখালী:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাংলাবাজার ফিসারী ঘাটে (৫ ডিসেম্বর) বৃহস্পতিবার অনুমানিক রাত ৮ টার দিকে দুই টন ওজনের একটি মরা মাছ জেলের জালে আটকা পড়েছে।

এটি কি মাছ এখনো পর্যন্ত কেউ সনাক্ত করতে পারেনি। মাছটি এতই লম্বা অর্ধেক খালে এবং অর্ধেক নৌকায় আছে বলে জানা যায়। জানা যায় রিদুয়ান নামে এক জেলের জালে এই মাছটি ধরা পড়ে।

 

তার সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানায়, প্রতিবারের মতো নৌকায় জাল ফেলা হয়। এই বার এত বেশী জাল টানাটানি হচ্ছে মনে হচ্ছিল তখন নৌকাটি ডুবে যাবে। মাছটি জালের মধ্যে নাড়াচাড়া করতে করতে মারা যায়। এই মাছটি বিক্রয় করে যেন আমি কিছু টাকা পায় সবাই আমার জন্য দোয়া করবেন।

এই ব্যাপারে চাম্বল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুল হক এর সাথে কথা বললে তিনি জানায় এই খবর আমি পাই নি। তবে আমি খবরা খবর নিয়ে জানাচ্ছি আসলে এটা কি মাছ।