চট্টগ্রাম বাঁশখালী থানার বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করছে আজ ১০ ফেব্রুয়ারি ২০২০ সোমরার সকাল ১১ টায় । তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারির সাথে জড়িত আছে বলে জানা যায়।
স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা জানায় গ্রেপ্তার কৃত ব্যাক্তি ছাড়া আরও অনেক লোক আছে মাদকের সাথে জড়িত। সেই থানা পুলিশকে এই অভিযান পরিচালনা করার জন্য ধন্যবাদ জানাই। এই ধরনের অভিযান চলমান থাকলে দেশ থেকে খুব অল্প সময়ের মধ্যে মাদক মুক্ত হবে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন কক্সবাজার থানাধীন মরিচ্ছা ঘোনা এলাকার মৃত মোহাম্মদ হোছেন এর পুত্র মাঈনুদ্দিন (২৩) অপর আসামি একাই থানাধীন মরিচ্ছা ঘোনা এলাকার নুরুল আলম এর পুত্র খোরশেদ আলম (২৮) অভিযান পরিচালনা করেছিলেন বাঁশখালী থানায় কর্মরত এসআই(নিঃ), মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স ছফির আহমদ, মোঃ রোবেল সহ স্থানীয় লোকজন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার জানায় চলমান বাঁশখালী থানার বিশেষ অভিযানের অংশ হিসেবে এক হাজার পাঁচশত পিস ইয়াবা ট্যাবলেট সহ দক্ষিণ পুইছড়ি ইউপি ৪নং ওয়ার্ড ফুটখালী ব্রিজের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে অতীতে কোনো মামলা নাই। বর্তমানে মাদকদ্রব্য আইন অনুযায়ী মামলা করে আদালতে সোপর্দ করা হবে।








