বাঁশখালী প্রতিনিধি: “আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার” এই স্লোগান কে সামনে নিয়ে । মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও একক গৃহ প্রদান কার্যক্রমের আওতায় প্রথম ধাপে বাঁশখালী উপজেলায় ২৫টি গৃহনির্মাণ কাজ সম্পূর্ণ করে আজ ২৩ জানুয়ারি শনিবার সকাল ৯ টায় বাঁশখালী উপজেলার অফিসার্স ক্লাবে জায়গা ও ঘরসহ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন অর্থ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম ১৬ আসনের সংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রশাসক মোমেনুর রহমান, বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোমেন আক্তার, বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি আতিকুর রহমান, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ শফিউল কবির, বাঁশখালী উপজেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী ও চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, কালিপুর ইউপি চেয়ারম্যান আ ন ম শাহাদত আলম, বাহারছডা ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, সরল ইউপি চেয়ারম্যান রশিদ আহমদে চৌধুরী, ছনুয়া ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, শেখেরখীল ইউপি চেয়ারম্যান ইয়াছিন চৌধুরী, কাথারিয়া ইউপি চেয়ারম্যান শাহজান চৌধুরী, পুকুরিয়া ইউপি চেয়ারম্যান আসহাব উদ্দীন, বাঁশখালী প্রেসক্লাবের সভাপতি উজ্জ্বল বিশ্বাস, বাঁশখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, বাঁশখালী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মুহাম্মদ এরশাদ, বাঁশখালী প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন, বাঁশখালী প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ শাহেদ, বাঁশখালী পৌরসভা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক এডভোকেট তোফাইল বিন হোসাইন, বাঁশখালী পৌরসভায় যুবলীগের আহবায়ক হামিদুল্লাহ হামিদ, পৌরসভা যুবলীগ নেতা ফিরোজ শাহী সহ স্থানীয় আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ।








