বাঁশখালী প্রতিনিধি: বাঁশখালী উপজেলার রামদাশ মুন্সির হাট গরুর বাজারের সামনে আলী আহমদের মার্কেট থেকে ঝুলন্ত অবস্থায় সুশীল নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
তার লেখা চিরকুটে আত্মহত্যার জন্য পারিবারিক অশান্তির কথা উল্লেখ করেছেন।
নিহত সুশীল কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন, ৫নং ওয়ার্ড উত্তর পাড়ার রনজিত শীলের ছেলে।
আজ ২ জুন বুধবার সকাল সাড়ে ১০টায় রামদাশ মুন্সির হাট পুলিশ ফাড়ির (ভারপ্রাপ্ত) ইনর্চাজ এস.আই মো. রাকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশ ও স্থানীয় স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে ঝুলন্ত যুবকের লাশটি উদ্ধার করেন।
জানা যায়, তিনি প্রাণ কোম্পানির সাব ডিলার হিসাবে বাঁশখালীতে ব্যবসা করেন। পারিবারিক সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে তিনি বাড়ীতে আসা-যাওয়া করেন না।
এ ব্যাপারে রামদাশ মুন্সির হাট পুলিশ ফাড়ির (ভারপ্রাপ্ত) ইনর্চাজ এস.আই মো. রাকিবুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে যুবকের লাশ উদ্ধার করেছি। তিনি পারিবারিক অশান্তির কথা উল্লেখ করে চিরকুট লিখে আত্মহত্যা করেছেন। তার পরিবারের লোকজনের সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

