Site icon CPLUSBD.COM

বাঁশখালীতে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রাম বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নে বড়ঘোনা ৪ নং ওযার্ড কাশেম বলির বাড়ি এলাকায় র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে আলমগীর (৪৫) প্রকাশ আলম ডাকাত নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) রাত অনুমানিক আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তি হলেন বাঁশখালী থানাধীন গন্ডামারা ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বড়ঘোনা এলাকার মৃত আলী আহাম্মদের পুত্র আলমগীর (৪৫) প্রকাশ আলম ডাকাত। নিহত আলমগীর প্রকাশ আলমের লাশ বর্তমানে বাঁশখালী থানার হেফাজতে রয়েছে বলে ও জানা যায়।

উল্লেখ যে, গত ১৯ সেপ্টেম্বর ২০২১ তারিখে বাঁশখালী উপজেলাধীন গন্ডামারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম বড়ঘোনা এলাকায় র্যাব-৭, চট্টগ্রাম কর্তৃক বিশেষ এক অভিযান পরিচালনা করে আলমের ছেলে লোকমান হাকিম (২০) কে গ্রেফতার করে থানায় হস্তান্তর করা হয়, তবে আলমগীর প্রকাশ আলম ডাকাত র্যাব সদস্যদের আহত করে পলাতক ছিল বলে জানা যায়।

উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার ওসি তদন্ত আজিজুল হক মুঠোফোনে বলেন, আলমগীর নামে গন্ডামারা ইউনিয়নের একজন লোক র্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। তাকে বাঁশখালী থানার পক্ষ থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে ময়নাতদন্ত করার জন্য ।

তবে নিহত ব্যক্তির বিরুদ্ধে বাঁশখালী থানাসহ অন্যান্য থানা মিলিয়ে প্রায় ৯ টি মামলা রয়েছে বলে জানান তিনি।