বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রাম বাঁশখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ
সোমবার (১৭ মে) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ হল রুম নতুন ভবনে গন্ডামারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে ও বাঁশখালী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও বাহারছডা ইউপি চেয়ারম্যান তাজুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, চেয়ারম্যান সমিতির সভাপতি ও কালিপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদাত আলম, উপজেলা মহিলা লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার কাজেমী, সরল ইউপি চেয়ারম্যান রশিদ আহমেদ চৌধুরী, সরল ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আবচার উদ্দীন চৌধুরী জান্টু চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বৈলছড়ি ইউপি চেয়ারম্যান কপিল উদ্দীন চৌধুরী, ছনুয়া ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ, খানখানাবাদ ইউপি চেয়ারম্যান বদরুল হক, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক এডভোকেট তোফাইল বিন হোসাইন, পৌরসভা আওয়ামী যুবলীগের আহ্বায়ক হামিদ উল্লাহ হামিদ, উপজেলা আওয়ামী ওলামা লীগের সভাপতি আকতার হোসাইন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফাহিম সহ স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ ও যুব মহিলা লীগের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বলেন, ১৯৭৫ সালে বাঙালি জাতির পিতা কে সপরিবারে হত্যা করা হয়েছিল। তাই আজ থেকে আমাদের একটাই শপথ গ্রহণ করতে হবে দল-মত নির্বিশেষে সবাইকে জন নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
সেই সাথে তিনি আরও বলেন, আমি প্রশাসন কে বলতে চাই যদি আমার নেতা কর্মীর উপর কোন আঘাত করা হয় তাইলে এটার জবাব আমরা দিবো। আমরা বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি। আপনারা সর্তক হয়ে যান সাবধান হয়ে যান এসব কথা বলেন স্থানীয় সংসদ।








