নিউজটি শেয়ার করুন

বাঁশখালীতে সবজিচাষীদের ইউএনও ও কৃষিকর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান

বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রাম বাঁশখালীতে ক্ষেতমজুর ও কৃষকফ্রন্টের উদ্যেগে ইরি-বোরো মৌসুমের ধানের লাভজনক মুল্যসহ সবজি চাষিদের ক্ষমিপূরণের দাবীতে বাঁশখালীর ইউএনও’ র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর (২৩ এপ্রিল) বৃহস্পতিবার সমাজতান্ত্রিক কৃষক ও ক্ষেতমজুর ফ্রন্টের উদ্যোগে কৃষক নেতা শংকর প্রসাদের নেতৃত্বে বাঁশখালী উপজেলায় কৃষি কর্মকর্তার মাধ্যমে ইউএনও বরাবর ৫ দফা দাবিতে স্বারকলিপি প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট এর উপদেষ্টা অধ্যক্ষ আবুল মনুসুর,কৃষক সংগটক শংকরপ্রসাদ, রাখাল কান্তি দাশ, স্বপন দে, মোঃ আবুতৈয়ব, রাখাল দত্ত, মোঃ জহিরুল আলম, মোঃ ইব্রাহিম, মোঃ জসীম, সুমন দাশ ঝুনু, আব্দুল নবী, দুলাল দে, দীপক দাশ, বদি আহম্মদ প্রমুখ । ক্ষতিগ্রস্থ সবজি চাষীদের করোনা মহামারীতে লকডাউনের কারণে ক্ষতিপুরন দেয়ার দাবী করে। এলাকার গন্যমান্য ব্যাক্তি ও কৃষক প্রতিনিধিরদের নিয়ে কর্তৃক লিষ্ট করে ভুর্তকি, ত্রান সহায়তা প্রধান করতে হবে। গরিব, নিম্ম মধ্যবিত্তদের ৩ মাসের খাদ্য ও রেশনিং সহায়তা প্রধানসহ চারটি দাবী সম্বলিত স্বারকলিপি প্রদান করা হয়। তাদের দাবি গুলো মধ্যে ছিল।

১। সরকারি উদ্যোগে নিরাপত্তা নিশ্চিত করে ক্ষেত মজুরদের নিয়ে বোরো কৃষকদের নগদ অর্থসহায়তা দিতে হবে।

২। সবজি চাষীদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। হাটে হাটে বা ভ্রাম্যমান ক্রয়কেন্দ্র করে সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারি উদ্যোগে পর্যাপ্ত ধান ক্রয় করতে হবে।

৩। ক্ষেতমজুর- শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষদের সরকারি উদ্যোগে বিনামূল্যে খাদ্য সামগ্রী ঘরেঘরে পৌঁছে দিয়ে লকডাউন কার্যকর করতে হবে।

৪। স্থানীয় গ্রহণযোগ্য ব্যক্তি ও সচেতন কৃষক প্রতিনিধিদের নিয়ে এলাকায় কৃষকদের তালিকা করে প্রণোদনা ব্যবস্থা করতে হবে।

৫।গরীব ও নিন্মবিত্তদের স্থায়ী রেশনব্যবস্থা করতে হবে।