নিউজটি শেয়ার করুন

বাঁশখালীতে হিন্দুদের পূজার ঘরে পায়খানা নিক্ষেপ

বাঁশখালী প্রতিনিধি:  বাঁশখালীতে হিন্দুদের পূজার ঘরে পায়খানা নিক্ষেপ করেছে দুবৃত্তরা।

চট্টগ্রাম বাঁশখালীর চাম্বল ইউনিয়নের পুর্ব চাম্বল নাথ পাডায় বিমল কান্তি নাথের বাডিতে এই ঘটনা ঘটে। তাদের মধ্যে দীর্ঘদিন যাবৎ জায়গা জমির বিরোধ চলছিল বলেও জানা যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হিন্দুদের পূজা কিংবা ধর্মীয় আসন ঘরে একই এলাকার দুর্বৃত্তরা এই জঘন্যতম ঘটনাটি ঘটায়।

গভীর রাতে টিনের ফাঁক দিয়ে কে বা কারা কালো পলিথিন মোড়ানো এই পায়খানা গুলো নিক্ষেপ করলে ধর্মীয় আসন ছিটকে পড়ে।

ভুক্তভোগী নিজেই সন্দেহ করছে আশেপাশের কিছু শত্রু রয়েছে তাদের থেকে এই ধরনের ঘটনার সূত্রপাত হতে পারে।

ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী খুকি বালা দেবী জানায়, গভীর রাতে কালো পলিথিন দিয়ে মোড়ানো টিনের ফাঁক দিয়ে পায়খানা মেরে চলে যায়। এই পায়খানা গুলো আমাদের ধর্মীয় আসনে এবং আমাদের ধর্মীয় নানা ছবিতে পড়ে। পরে পুরো আসনটি ফেলে দেয়া হয়েছে। এই ধরনের কাজটি আমাদের শত্রুরা করেছে বলে আমার মনে হয়। কারণ আমাদের আশেপাশে লোকজনের সাথে দীর্ঘদিনের জায়গা জমির বিরোধ চলছে।

উক্ত ঘটনা তদন্ত করে বাঁশখালী থানার এ এস আই আক্তার বলেন, চাম্বল ইউনিয়নে পায়খানা নিক্ষেপের জন্য থানায় জিডি করা হয়েছে। আমরা এটার তদন্ত করেছি। এখানে কালো পলিথিন দিয়ে মুড়িয়ে টিনের ফাঁক দিয়ে পায়খানা নিক্ষেপ করা হয়েছে। এটা যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।