সিপ্লাস প্রতিবেদক: বাঁশখালী থেকে ১০ মামলার আসামি নূর মোহাম্মদ প্রকাশ নুমাইদ্যাকে (৩৮) কে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
এসময় তার কাছ থেকে ২টি এসবিবিএল, ২টি ওয়ানশুটার গান, ১টি কাটা রাইফেল উদ্ধার করা হয়।
বুধবার( ৬অক্টোবর) দুপুর ১টায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নূর মোহাম্মদ উপজেলার দক্ষিণ সরল গ্রামের মৃত শামসুল আলমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে বাঁশখালী এলাকায় অভিযান চালিয়ে নূর মোহাম্মদ প্রকাশ নুমাইদ্যাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২টি এসবিবিএল, ২টি ওয়ানশুটার গান, ১টি কাটা রাইফেল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বাঁশখালী ও লোহাগাড়া থানায় চুরি, হত্যা, অপহরণ, নারী ও শিশু নির্যাতন এবং প্রতারণা মামলায় ১০ টি মামলা রয়েছে।
তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।








