নিউজটি শেয়ার করুন

বাঁশখালীতে ৩০ শয্য বিশিষ্ট আইসোলেশন সেন্টারের উদ্বোধন

বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রাম বাঁশখালীর পৌরসদরে অবস্থিত জলদী আধুনিক হাসপাতালে ৩০ শয্য বিশিষ্ট আইসোলেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

(৩ জুলাই) শুক্রবার বিকাল ৩টায় (বাঁশখালী-১৬) আসনের সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আধুনিক হাসপাতালের নিচ তলায় এই উদ্বোধন ঘোষণা করেন।

এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার, বাঁশখালী উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও কালিপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট আ. ন. ম. শাহাদাত আলম, বাঁশখালী উপজেলা চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক ও চাম্বল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুল হক চৌধুরী, বাঁশখালী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, বাঁশখালী উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাকসুদ, সরল ইউপি চেয়ারম্যান রশিদ আহমেদ চৌধুরী, চট্টগ্রাম জর্জ কোর্টের এ পি পি এডভোকেট রায়হাদ চৌধুরি রনি। সরল ইউনিয়ন যুবলীগ নেতা ও ইউপি সদস্য রশিদ আহমেদ। গন্ডামারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার শামসুল আলম, চনুয়া ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, শেখেরখীল ইউপি চেয়ারম্যান ইয়াছিন চৌধুরী, পুকুরিয়া ইউপি চেয়ারম্যান আহসান, খানখানাবাদ ইউপি আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম, বাঁশখালী থানা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা মাহমুদুল ইসলাম, বাঁশখালী পৌরসভা যুবলীগের আহ্বায়ক হামিদুল্লাহ হামিদ, বাঁশখালী আধুনিক হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর শোযাইব, সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিল উজ্জল বিশ্বাস,সাঈদুল ইসলাম, জসীম উদ্দীন, আনোয়ার, এরশাদ, শাহেদ, খোরশেদ আলম।

ভিডিও কনফারেন্সে বাঁশখালী ১৬ আসনের সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, বর্তমানে করোনা ভাইরাসের ওষুধ বিশ্বের উন্নত দেশগুলোতে এখনও পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। এবং আমি নিজেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছি আল্লাহর রহমতে আমি এখন সুস্থতের পথে। আপনারা সবাই সচেতন থাকবেন সামাজিক দূরত্ব বজায় রাখবেন। সেই সাথে বাঁশখালীতে ৩০ শয্য বিশিষ্ট আইসোলেশন সেন্টারের শুভ উদ্বোধন ঘোষণা করছি।