নিউজটি শেয়ার করুন

বাঁশখালীতে ৪টি ওয়ানশুটারগান ও গুলিসহ আটক ৩

সিপ্লাস প্রতিবেদক: বাঁশখালী থানাধীন চাম্বল এবং বৈলছড়ি এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ২ টি ওয়ানশুটারগান, ২ টি থ্রী কোয়ার্টারগান ও ৫ রাউন্ড গুলি উদ্ধারসহ ৩ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৭।

শনিবার (১৪ আগস্ট) রাত ৭টা ২০মিনিটের দিকে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মোঃ মহিউদ্দিন (৪৬), পিতা- মৃত হাজী আলী আহাম্মদ, সাং- মধ্য সরল (পেয়াজ্জান বিবির বাড়ী), ০৩ নং ওয়ার্ড, ০৭নং সরল ইউপি, মোঃ নুরুল আমিন প্রঃ বাউয়া (৫৫), পিতা-মৃত আলী আহাম্মদ, সাং- মধ্য সরল (ডেবা পাড়া), ০১নং ওয়ার্ড, ০৭নং সরল ইউপি, উভয় থানা-বাশঁখালী, এবং মোঃ শহিদুল ইসলাম (৩০), পিতা- মৃত এস এম দেলোয়ার হোসেন, সাং- পূর্ব চাম্বল, খলিফা পাড়া (দেলোয়ারের বাড়ী), ০৭নং ওয়ার্ড, ১০নং চাম্বল ইউপি, থানা-বাশঁখালী।

র‌্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নূরুল আবছার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,  গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানাধীন বৈলছড়ি এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেস্টা করলে র‌্যাব সদস্যরা আসামী ১। মোঃ মহিউদ্দিন (৪৬),এবং ২। মোঃ নুরুল আমিন বাউয়া (৫৫) আটক করে।

এ সময় নিজ হাতে বের করে দেওয়া মতে লুঙ্গির কোচ হতে ১ টি থ্রী কোয়ার্টারগান উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, আসামী মোঃ নুরুল আমিন প্রঃ বাউয়া (৫৫) এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় ০১ টি মামলা রয়েছে।

অপর দিকে উপজেলার থানাধীন ১০নং চাম্বল ইউপিস্থ খলিফা পাড়া, মশা মার্কেটের রাস্তার পূর্ব পাশে মায়ের দোয়া নামক ফার্মেসীর ভিতর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেস্টা করলে র‌্যাব সদস্যরা আসামী মোঃ শহিদুল ইসলাম (৩০) আটক করে।

আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার দেখানো ও সনাক্ত মতে উক্ত ফার্মেসীর ভিতরে হার্ডবোর্ডের তৈরি সিলিং এর উপরে কাপড়ে মোড়ানো অবস্থায় ২ টি ওয়ানশুটারগান, ১ টি থ্রী কোয়ার্টারগান এবং ৫ গুলি উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, আসামীর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় ১ টি মামলা রয়েছে। তারা চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে।

আটককৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here