নিউজটি শেয়ার করুন

বাঁশখালীর ইট ভাটায় জ্বলছে বনের কাঠ

বাঁশখালী উপজেলায় ব্যাপকভাবে বন জঙ্গলের গাছ দিয়ে অবৈধভাবে পড়ানো হচ্ছে ইট। কয়লা দিয়ে ইট পোড়ানোর কথা থাকলেও ইট ব্যবসায়ীরা নিয়মের কোন তোয়াক্কা না করে গভীর বন জঙ্গল উজাড় করে বনের গাছ দিয়ে প্রতিনিয়ত ইট ভাটা তৈরি করছে। যার ফলে পরিবেশ ও বন জঙ্গলের ব্যাপক ক্ষতি হচ্ছে ।

সরেজমিনে গিয়ে দেখা যায় আজ ৫ জানুয়ারি ২০২০ রবিরার চট্টগ্রাম বাঁশখালী উপজেলায় মোট সাতটি ব্রিক ফিল্ড রয়েছে এর মধ্যে প্রত্যেকটি ব্রিকফিল্ড এ সামান্য কিছু সংখ্যক কয়লার দেখা মিললে ও যা তুলনামূলকভাবে ১০ শতাংশ এর কম বাকি ৯০ শতাংশ বন জঙ্গলের কাট দিয়ে পোড়ানো হচ্ছে ইট। এই অবৈধ ভাবে কাঠ পোড়ানো জন্য ব্রিক ফিল্ড মালিক কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা ক্যামেরার সামনে কোন কথা বলতে রাজি হয়নি।

ব্রিকফিল্ড ব্যবসায়ীর সভাপতি ইরান চৌধুরী আনুষ্ঠানিকভাবে কোনো কথা না বললেও গোপন ক্যামেরায় ধারনকৃত কিছু প্রশ্নের উত্তরে তিনি বলেন। আমি ২০০৬ সাল থেকে এই ব্রিক ফিল্ড ব্যবসা করে আসতেছি কেউ আমাকে বাধা দিতে পারবে না মূলত কয়লা দিয়ে ইট পোড়ালে আমাদের কোন লাভ থাকে না আরো অনেক লস হয়ে যায়। আমি ব্রিকফিল্ড করতেছি আমার অধীনস্থ প্রায় ৩০০ শ্রমিক কাজ করে এবং এই মানুষগুলোর আত্মকর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

এনটিবি (NTB) নামে একটি ব্রিক ফিল্ড রয়েছে। এটি চাম্বল ইউনিয়নে অবস্থিত। উক্ত ব্রিকফিল্ড টি সম্পূর্ণভাবে বন জঙ্গলের গাছ দিয়ে পোড়ানো হচ্ছে ইট। এবং ইট বহন করতে গিয়ে রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।

ফাইভ স্টার এন নামের আরেকটি ব্রিকফিল্ড রয়েছে শেখেরখীল ইউপিতে। এই ব্রিক ফিল্ডে চুলার কর্মচারীদের সাথে কথা বললে  জঙ্গলের গাছ দিয়ে ইট পোড়ানোর বিষয়টি তারা সম্পূর্ণ  অস্বীকার করে । এই ব্যাপারে ব্রিকফিল্ড কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাইলে ওরা কোনো কথা বলতে রাজি হয়নি। উক্ত ব্রিক ফিল্ডের যিনি ম্যানেজার ক্যামেরা দেখে পরিচয় গোপন করে লেবার এর রূপ ধারণ করে। এবং তিনি কিছু জানে না বলে এড়িয়ে যায়। আবার কিছু কিছু ব্রিক ফিল্ড চুলার উচ্চতা এতই কম যে যেগুলোর ধোঁয়ার কারণে পরিবেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।

এই ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার সিপ্লাস কে বলেন, ব্রিকফিল্ড ব্যবসায়ীরা যদি বন জঙ্গলের গাছ দিয়ে ইট ভাটা তৈরি করে সে ক্ষেত্রে মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে জরিমানা ও জেল দেওয়া হবে। আর আমি বন কর্মকর্তাদের বলে দিব যাতে বন জঙ্গল থেকে একটি কাঠ ও যেন তারা কাটতে না পারে। আপনি যেহেতু আমাদের কে বলেছেন এই ব্যাপারে আজ থেকে আমি কঠোর সিদ্ধান্ত নিব।