নিউজটি শেয়ার করুন

বাঁশখালীর খালে ভাসছে কিশোরীর লাশ

জসীম উদ্দীন বাঁশখালী প্রতিনিধি: বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের ছনুয়া আমির পাড়া ও বিলাই পাড়ার মধ্যখানে প্রবাহিত ছোট খালে এক অজ্ঞাত কিশোরীর লাশ ভাসতে দেখা যায়।

শনিবার(১৫মে) ভোর ৬ টার দিকে লাশটি ভাসতে দেখে এলাকার শত শত লোক জন ভিড় করে।

স্থানীয়রা জানায়, উক্ত কিশোরী একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মফিজ উদ্দিনের মেয়ে (১৫)। এলাকাবাসী এই কিশোরীকে শনাক্ত করছেন।

মেয়েটি ছোট কাল থেকে মানসিক ও মৃগী রোগী ছিলেন।

ঈদের দিন তার খালার বাড়ী আমির পাড়ায় বেড়াতে যাওয়ার সময় ঐ খালের সাঁকো থেকে পড়ে মৃত্যু হয়ে থাকতে পারে বলে তার বাবার ধারনা।

মৃগী রোগী পানিতে পড়লে একা একা উঠতে পারে না। কেউ না দেখায় মেয়েটির মৃত্যু হওয়ার সম্ভাবনা বলে প্রাথমিক ভাবে নিশ্চিত হয়েছে বলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুনুর রশীদ।

এ ব্যাপারে তিনি আরো বলেন মেয়েটি আমার ইউনিয়ন থেকে প্রতিবন্ধী ভাতাও পায়।

এই ব্যাপারে বাঁশখালী উপজেলার নির্বাহী অফিসার সাঈদুজ্জান মুটোফোনে বলেন, সরকারী তরফ থেকে নগদ ২০০০০ টাকা অনুদান দিয়ে দরিদ্র পরিবারকে দাফন কার্য সম্পন্ন করার জন্য নির্দেশ দেয়া হয়।