নিউজটি শেয়ার করুন

বাঁশখালীর খুনের মামলায় একই পরিবারের ৩ জনসহ ৪ জনকে বরিশাল থেকে গ্রেফতার

সিপ্লাস প্রতিবেদক: বাঁশখালীতে পা বিচ্ছিন্ন করে সাবেক ইউপি সদস্যকে খুনের ঘটনায় এক পরিবারের তিনজনসহ চারজনকে বরিশাল থেকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শনিবার(১১ সেপ্টেম্বর) হত্যাকাণ্ডের প্রায় ছয় মাস পর তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আব্দুল কাদের (৫০), তার ছেলে মো. রিদুয়ান (২৪), স্ত্রী হাছিনা বেগম (৪৫) এবং তৌহিদুল ইসলাম (২৪)।

মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই চট্টগ্রাম জেলার পরিদর্শক এনায়েত কবীর বলেন, ঘটনার পর কাদের স্ত্রী-সন্তানদের নিয়ে পালিয়ে যান। পরে তারা বরিশালে গিয়ে আশ্রয় নেন। সেখানে কাদেরের ছেলে রিদুয়ান রাজমিস্ত্রির কাজ নেন।পিবিআই মামলার তদন্ত শুরুর পর তাদের খোঁজ করছিল।

শনিবার রাতে বরিশাল নগরীর কাওনীয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানান পরিদর্শক এনায়েত কবির।

উল্লেখ্য, গত ১৯ মার্চ রাতে বাঁশাখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের চাপাছড়ি গ্রামে পূর্ব শত্রুতার জেরে আবুল বাশারকে কুপিয়ে দুই পা বিচ্ছিন্ন করে ফেলা হয়। পরে হত্যাকারীরা তার বিচ্ছিন্ন হওয়া বাম পা নিয়ে ‘উল্লাস’ করতে করতে চলে যায়। পরদিন একটি বিল থেকে বাশারের বাম পাটি উদ্ধার করা হয়। রাতে বাশারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে মামলা করেন বাঁশখালী থানায়।

পিবিআই পরিদর্শক এনায়েত কবীর জানান, বাদীর আবেদনে পিবিআই মামলটি তদন্তের দায়িত্ব পায়।এর আগে বাঁশখালী থানা পুলিশ এ মামলায় পাঁচজনকে গ্রেফতার করে। সব মিলিয়ে এখন মোট নয়জন গ্রেফতার হয়েছে এ মামলায়।

আরো পড়তে পারেন:

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here