চট্টগ্রাম বাঁশখালী উপজেলার গুনাগরী খাসমহল (কোকদন্ডী) ইউনিয়ন ভুমি অফিসে দুদকের একটি দল অভিযান চালিয়ে এক কর্মকর্তাকে আটক করেছে।
বুধবার বিকাল ৪ টার দিকে দুদক চট্টগ্রামের উপপরিচালক লুৎফুর কবির এক দল দুদক কর্মী ও বাঁশখালী থানার এস আই দীপক কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালান।
সুনির্দিষ্ট দূনীতির অভিযোগ এর ভিত্তিতে অভিযান চালিয়ে কোকদন্ডী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মুহাম্মদ নুরুল আলম ছিদ্দিকি কে আটক করে।
দুদক চট্টগ্রামের উপপরিচালক লুৎফুর কবির বলেন নামজারি খতিয়ান এর জন্য নুরুল আলম সিদ্দিকীর কাছ থেকে নগদ টাকা ও তিনটি খালি চেক এবং অফিসের বিভিন্ন ফাইলসহ গ্রেপ্তার করা হয়েছে।

