Site icon CPLUSBD.COM

বাঁশখালীর বাহারচরা ইউনিয়নে মাস্টার নজির আহমদ ট্রাস্টের পক্ষ থেকে দ্বিতীয় ধাপে ত্রাণ বিতরণ সম্পন্ন

বাঁশখালী প্রতিনিধি: বাঁশখালী উপজেলার ৪নং বাহারচরা ইউনিয়নে করোনা সংকটে দুর্দশাগ্রস্থ মানুষের মধ্যে মাস্টার নজির আহমদ ট্রাস্টের পক্ষ থেকে দ্বিতীয় ধাপে ত্রাণ বিতরণ করা হয়েছে।
ট্রাস্টের সদস্য সচিব ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক মুজিবুর রহমানের তদারকিতে একটি প্রতিনিধিদল ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন খোকন, ৪নং বাহারচরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহেদ এমরান শহীদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের পাঠাগার বিষয়ক উপ-সম্পাদক মুহাম্মদ মুছা চৌধুরী, মানবসম্পদ উন্নয়ন বিষয়ক উপ-সম্পাদক রায়হান উদ্দীন, স্বেচ্ছাসেবক নেতা জিয়াউদ্দিন বাবুল,ছাত্রনেতা জুনায়েদ মোহাম্মদ রিটন ও নাহিম তালুকদার মোরশেদ সহ প্রমূখ।