বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৭নং সরল ইউনিয়নে মৎস্যজীবিদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।
রবিবার ১আগষ্ট ২০২১ সকাল ১০ টা হতে ৭নং সরল ইউনিয়নের জালিয়াঘাটায় অবস্থিত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ চাউল বিতরণ করা হয়।
চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপির নির্দেশনায় ৭নং সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রশিদ আহমদ চৌধুরীর তত্বাবধানে এ চাউল বিতরণে উপস্থিত ছিলেন আলহাজ্ব রশিদ আহমদ চৌধুরীর ছেলে ও চট্টগ্রাম জজকোর্ট এর সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট রায়হাত চৌধুরী রনি,ইউপি সদস্য রশিদ আহমদ,ইউনিয়ন পরিষদের সচিব হারুনুর রশিদ,মেম্বার সেলিম,মেম্বার আবদুল্লাহ প্রমুখ।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রশিদ আহমদ চৌধুরী বলেন,আজ ৬৯১ জন মৎস্যজীবি পরিবারের মাঝে ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। আগামীকাল লকডাউনে গৃহবন্দী অসহায় মানুষের মাঝেও চাউল বিতরণ করা হবে বলে জানান।








