নিউজটি শেয়ার করুন

ভাষা দিবসে বাঁশখালীতে মোস্তাফিজুর রহমান চৌধুরীর পুষ্পমাল্য অর্পন

আজ ২১ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার প্রথম প্রহরে চট্টগ্রাম বাঁশখালীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বাঁশখালীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেছেন ।

এতে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক গফুর, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার, বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, কালিপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট আ ন ম শাহাদাত আলম, বৈলছড়ি ইউপি চেয়ারম্যান কফিল উদ্দিন, শেখেরখীল ইউপি চেয়ারম্যান ইয়াসিন চৌধুরি, খানখানাবাদ ইউপি চেয়ারম্যান এডভোকেট বদরুল হক, বাঁশখালী পৌরসভা ১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহমান সহ বাঁশখালী থানা যুবলীগ, ছাত্রলীগের স্থানীয় নেতৃবৃন্দ।

বাঁশখালী ১৬ আসনের সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী ফুল দেয়ার আগে বলেন মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় রাষ্ট্রপতি টিক ১২ টা ১ মিনিটে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এর পরপরই আমরা সবাই সুশৃংখলভাবে শহীদ মিনারে ফুল দিবো।