Site icon CPLUSBD.COM

বাঁশখালী উপজেলা ছাত্রদলের প্রার্থী হলেন ইউনিয়ন ছাত্রদল নেতা আবছার

বাঁশখালী প্রতিনিধি: গত ৮ জুলাই থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আওতাধীন, উপজেলা, পৌরসভা ও কলেজ শাখার তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি শহিদুল আলম শহিদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন। এরই মধ্যে বাঁশখালী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পদে ফরম জমা দিয়েছেন আবছার উদ্দীন হাসান।
আবছার উদ্দীন হাসান বলেন, আগামীতে জাতীয়তাবাদী ছাত্রদলকে রাজপথে অগ্রণী ভুমিকা পালন করতে হবে। দলের দূঃসময়ে যারা আন্দোলন, সংগ্রামে রাজপথে ছিল তাদের মূল্যায়ন জোর দাবি জানাই। আমি কাঙ্ক্ষিত দায়িত্ব পেলে দল ও দেশের স্বার্থে লড়ে যাবো ইনশাআল্লাহ। উল্লেখ্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাঁশখালী উপজেলা শাখা’র আহ্বায়ক প্রার্থী হিসেবে ফরম জমা দেওয়ার পর তিনি সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।