বাঁশখালী প্রতিনিধি: সারাবিশ্বে পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচিত হচ্ছে এর ফলশ্রুতিতে বিগত সময়ে এমডিজি এবং বর্তমানে এসডিজি-তে পরিবেশের ভারসাম্য বিষয়টি গুরুত্বের সাথে স্থান পেয়েছে।
বাংলাদেশের প্রেক্ষাপটে পরিবেশের ভারসাম্য রক্ষার সাথে বৃক্ষরোপণ বিষয়টি অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাংলাদেশে বনভূমি থাকা উচিত ২৫ শতাংশ; যেখানে বর্তমানে বনভূমি রয়েছে ১৬ শতাংশ মাত্র। এই ঘাটতি পূরণে ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগে ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই মানুষের প্রয়োজনেই গাছকে বাঁচিয়ে রাখতে হবে।
সোমবার(২০ জুলাই) ২০২০ সকালে বাঁশখালী উপজেলার প্রধান সড়ক চাঁদপুর থেকে শুরু উপজেলা কার্য্যালয় পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার রাস্তার উভয় পাশে এবং বাঁশখালী গুনাগারি সাতকানিয়া সড়কের ফুলতলা পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার বৃক্ষরোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাঁশখালী উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী নিজাম উদ্দীন । বক্তব্যে তিনি বলেন, সামাজিক বনায়নের মাধ্যমে জনগণকে বন ব্যবস্থাপনায় সম্পৃক্ত করা প্রয়োজন। কারণ আমাদের মতো জনবহুল দেশে বনজ সম্পদ রক্ষা করা শুধু সরকার বা বন বিভাগের পক্ষে অনেক কঠিন কাজ।
বন ব্যবস্থাপনা ও বনজ সম্পদ রক্ষায় জনগণের সরাসরি সম্পৃক্ততা একদিকে জনগণের অর্থনৈতক উন্নতি সাধন হবে অপরদিকে জনগণ বন ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত হয়ে বনজ সম্পদকে নিজেদের সম্পদ মনে করে এর প্রতিপালন ও রক্ষণাবেক্ষণে অধিকতর মনোনিবেশ ও হবে।
পরে ১১ হাজার আকাশি,মেহগনি, গর্জনসহ নানা প্রজাতিে গাছ রোপনের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, মঈন উদ্দীন, ফয়েজ,আব্দুল্লাহ জাসেম,সেফাইত হোসেন রিফাত,আরিফ, ওমর ফারুক সহ আরো অনেকে।

