Site icon CPLUSBD.COM

বাঁশখালী থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রাম বাঁশখালী পৌরসভাস্থ মিয়ার বাজার পূর্ব গলি তানভীর ফার্ণিচার এর সামনের থেকে আজ ২২ জানুয়ারি ২০২০ সন্ধ্যা ৭ টার সময় এক যুবককে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। জানা যায় তিনি বিভিন্ন সময়ে ইয়াবা পাচারের সাথে জড়িত রয়েছেন।

গ্রেফতারকৃত ব্যক্তি হলে বাঁশখালী পৌরসভার ৫নং ওয়ার্ড, তেলীপাড়ার মোহাম্মদ কালুর পুত্র মোঃআব্দুল খালেক (২১)

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায় বাঁশখালী থানা যেভাবে উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নির্মূল করার জন্য আশা করি এই উদ্যোগের সুফল বাঁশখালীর প্রতিটি মানুষ পাবে।

বাঁশখালী থানার সঙ্গীয় ফোর্স হিসাবে ছিলেন এসআই(নিঃ) নাজমুল হক, এ এসআই(নিঃ) মো বিপ্লব হোসেন, এ এস আই(নিঃ)/ সুমন কুমার দে সহ স্থানীশ লোকজন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার মুঠোফোনে জানায় গোপন সংবাদের ভিত্তিতে
বাঁশখালী থানাধীন বাঁশখালী পৌরসভাস্থ মিয়ার বাজার পূর্ব গলি তানভীর ফার্ণিচার এর সামনের থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।