Site icon CPLUSBD.COM

বাঁশখালী থানায় বিশেষ অভিয়ানে দেশীয় মদ সহ আটক দুই

বাঁশখালী প্রতিনিধি: চট্টগ্রাম বাঁশখালীতে বিশেষ অভিযানে দেশীয় তৈরি চোলাই মদ ও মোটরসাইকেল সহ দুইজনকে গ্রেফতার করেছে।

শুক্রবার (১১ জুন)  বিকাল ৩টায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বাঁশখালী থানাধীন পৌরসভার উত্তর জলদী বণিক পাড়ার মৃত দুলাল ধরের পুত্র সুজন ধর (৪১), অন্যজন একই থানাধীন পৌরসভার মৃত নিরদ ধরের পুত্র শিলিপ ধর।

বাঁশখালী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করিয়া বাঁশখালী পৌরসভাধীন বাঁশখালী থানার সামনে পেকুয়া- চট্টগ্রাম আঞ্চলিক সড়কের উপর অভিযান পরিচালনা করিয়া দুই মাদক কারবারিকে আটক করা হয়।

বাঁশখালী থানার এসআই প্রদীপ মুঠোফোনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাঁশখালী থানার সামনে আমরা অবস্থান করছিলাম। পরে একটি মোটরসাইকেল আরোহীকে সন্দেহ করে তাদের হাতে থাকা কলেজ ব্যাগ চেক করার পর ১০ টি মদের বোতল পাওয়া যায়। পরে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে মামলা করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা করে আদালতে সোপর্দ করা হবে।