নিউজটি শেয়ার করুন

বাঁশখালী পৌরসভায় সীমানা দেয়াল নিয়ে বিরোধ, গ্রেফতার ১

চট্টগ্রাম বাঁশখালীর পৌর সদরে সীমানা দেয়াল নিয়ে বিরোধ সৃষ্টির খবর পাওয়া গেছে জানা যায় দীর্ঘদিন যাবৎ দুই পরিবারে তাদের জমি নিয়ে বিরোধ চলছিল

উক্ত বিরোধকে কেন্দ্র করে (১১ ডিসেম্বর) বুধবার সন্ধ্যা টায় পৌরসভা থেকে গ্রেফতার করেন ইনভেস্টিগেশন অফিসার এসআই আব্দুল জলিল

আটককৃত ব্যক্তি বাঁশখালী পৌরসভার হাফিজুর রহমান এর পুত্র মোবারক হোসান (৩০)

বাদী আলাউদ্দীন জানায়, আমাদের সাথে তাদের দীর্ঘদিন যাবৎ জায়গা জমি নিয়ে বিরোধ চলছে। তাদেরকে সঠিক জায়গা জমির কাগজপত্র গুলো নিয়ে বিচারে বসতে বললে বসে না আমাদের জমির উপর অবৈধভাবে স্থাপনা তৈরি করছে এবং আমাদের পরিবারের উপর বিভিন্ন ভাবে বিভিন্ন সময় অতর্কিতভাবে হামলা করছে। এই জন্য আমি আইনের আশ্রয় চেয়ে থানায় মামলা করি

ঘটনার সত্যতা নিশ্চিত করে এস আই আব্দুল জলিল বলেন, তারা দুই পক্ষ একই সমাজের। দীর্ঘদিন জায়গা জমি নিয়ে বিরোধ ছিল। কয়েকদিন আগে বাড়ির সীমান দেওয়াল নিয়ে দুপক্ষের মধ্যে মারামারি হয়

উক্ত ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলার অবনতি হয়। একই এলাকার আলাউদ্দীন পিতা মৌলানা ফরিদ উদ্দীন বাদী হয়ে থানায় মামলা করলে নিয়মিত মামলায় মোবারক হোসেনকে আটক করা হয়