Site icon CPLUSBD.COM

বাংলাদেশকে দিবা-রাত্রির টেস্ট খেলার প্রস্তাব দিয়েছে ভারত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) দিবা-রাত্রির টেস্ট খেলার প্রস্তাব দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তাদের সেই প্রস্তাব নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি।

২০১৫ সালে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে প্রথম দিন-রাতের টেস্ট অনুষ্ঠিত হয়। এরপর চার বছর কেটে গেলেও, বিশ্বের টেস্ট র‌্যাংকিংয়ের এক নম্বর পজিশনে থাকা ভারত এখনও দিন-রাতের টেস্ট ম্যাচ খেলেনি।

আগামী মাসে ভারত সফরে যাবে বাংলাদেশ দল। সেই সফরে দুটি টেস্ট খেলবেন সাকিবরা। সেই দুই টেস্ট ফ্লাড লাইটের আলোতে গোলাপি বলে আয়োজন করতে চায় বিসিসিআই।

প্রসঙ্গত, ৩০ অক্টোবর ভারত সফরে যাবে বাংলাদেশ দল। ৩ নভেম্বর থেকে শুরু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৪ নভেম্বর ইন্দোরে শুরু হবে প্রথম টেস্ট। কলকাতায় দ্বিতীয় ও শেষ টেস্ট গড়াবে ২২ নভেম্বর।