সিপ্লাস প্রতিবেদক: জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমস্যা দেখা দিয়েছে। একই সঙ্গে সমস্যা হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামেও।
বাংলাদেশ বিশ্বজুড়ে ফেইসবুকে এই সমস্যা দেখা গিয়েছে বলে জানা গেছে।
সোমবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার পর থেকে ফেসবুকে ঢুকতে পারছেন না ব্যবহারকারীরা।
বিশ্বজুড়েই হঠাৎ ফেসবুক ডাউন হয়ে যায়। ফেসবুকের পাশাপাশি হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামেও একই সমস্যা দেখা দিয়েছে।
তবে ফেসবুক কর্তৃপক্ষ এখনো সমস্যার কথা স্বীকার করেনি। কারিগরি কারণে এই বিভ্রাট বলে প্রাথমিকভাবে মনে করছেন আইটি বিশেষজ্ঞরা।

