Site icon CPLUSBD.COM

বাংলাদেশি অভিবাসী রায়হানের গ্রেপ্তার মালয়েশিয়ার প্রতিশোধ: এইচআরডব্লিউ

সিপ্লাস ডেস্ক: মালয়েশিয়া সরকারের হাতে আল-জাজিরার তথ্যচিত্রে আসা বাংলাদেশি অভিবাসীর গ্রেপ্তারকে অভিবাসীদের প্রতি সরকারি নীতির সমালোচনার পাল্টা  ‘প্রতিশোধ’ হিসেবে দেখছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
অবিলম্বে মোহাম্মদ রায়হান কবির নামে ২৫ বছর বয়সী ওই তরুণকে মুক্তি দিয়ে তার ‘ওয়ার্ক পারমিট’ পুনর্বহালের দাবি জানিয়েছে নিউ ইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠনটি।
এইচআরডব্লিউর উপপরিচালক (এশিয়া) ফিল রবার্টসন এক বিবৃতিতে বলেন, “রায়হান কবিরের প্রতি মালয়েশীয় কর্তৃপক্ষের আচরণ সব অভিবাসী শ্রমিকদের প্রতি রোমহর্ষক বার্তা দিচ্ছে, যেখানে অধিকার লঙ্ঘন, নির্বিচার গ্রেপ্তার, প্রত্যাবাসন ও তালিকাভুক্তির কথা উঠে এসেছে।