নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের ছবি থেকে বাদ পড়লেন সানি লিওন

বাংলাদেশের ছবি থেকে বাদ পড়লেন সানি লিওন

সিপ্লাস ডেস্ক: ‘বিক্ষোভ’ নামে একটি ছবির আইটেম গানে সানি লিওনের পারফর্ম থাকবে বলে জানিয়েছিলো ছবিটির পরিচালক শামীম আহমেদ রনি। কথামতো গানটির শুটিংও হয়েছে। তাতে সানি লিওন পারফর্মও করেছেন। সে গানের স্টিল ছবি প্রকাশিত হয়েছে গণমাধ্যমে।

দুই বছর পর জানা গেলো ছবিটিতে সানি লিওনের পারফর্ম করা গানটি থাকছে না। ছবিটি এখন মুক্তির জন্য প্রস্তুত। গত সপ্তাহে সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্রও পেয়েছে।

কিন্তু সেন্সরবোর্ড কর্তৃপক্ষের বরাতে জানা গেছে ছবিটিতে সানি লিওনের গানটির অংশটি সেন্সরবোর্ডে জমা দেওয়া হয়নি। মানে সেন্সরবোর্ডে প্রদর্শনের জন্য বিক্ষোভ ছবির পে পার্ট জমা দেওয়া হয়েছে সেখানে সানি লিওনের গান নেই!

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয় পরিচালক শামীম আহমেদ রনির সঙ্গে তিনি বলেন, ‘ওই সময় হুট করেই সানি লিওনের শিডিউলটা পেয়েছিলাম আমরা। তা ছাড়া ওই সময় শুটিং না করলে একসঙ্গে রাহুল দেবকেও পাওয়া যেত না। ফলে তাড়াহুড়োর মধ্যে অনুমতি নেওয়ার সময় পাইনি আমরা। ভেবেছিলাম, পরে বাংলাদেশে ফিরে অনুমতির বিষয়টি ঠিকঠাক করে নেব। কিন্তু তা আর সম্ভব হয়নি। এ কারণে সরকারের নিয়ম মেনে সিনেমা থেকে সানি লিওনের অংশটি বাদ দিয়েছি।’

তবে পরিচালক জানিয়েছেন, ‘প্রযোজনা সংস্থার শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল নামে ভারতে শাপলা মিডিয়ার একটি শাখা আছে। কিছুদিনের মধ্যে প্রতিষ্ঠানটি অঙ্কুশকে নিয়ে সিনেমা করতে যাচ্ছে, সেই সিনেমাতেই গানটি রাখার কথা আছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here