সিপ্লাস ডেস্ক: চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীনের সাথে গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময় সভা সোমবার(১২ অক্টোবর) নগরীর এমএ আজিজ স্টেডিয়ামস্থ হলরুমে অনুষ্ঠিত হয়।
এসময় তিনি গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের নবনির্বাচিত কর্মকর্তাদের শুভেচ্ছা জানান এবং মন্দির উন্নয়নে সার্বিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি মাইকেল দে, সাধারণ সম্পাদক কাজল কান্তি দেব, যুগ্ম সম্পাদক সঞ্জয় ভৌমিক কংকন, বিশ্বনাথ দাশ বিশু, মুনমুন দত্ত মুন্না, অমল কৃষ্ণ নাথ, অমিত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অ্যাড. নিখিল, মহিলা সম্পাদিকা সুচিত্রা গুহ টুম্পা, তথ্য প্রযুক্তি সম্পাদক রাজীব চৌধুরী, সহ-সম্পাদক জিশু নাথ ও সদস্য রুবেল শীল।
শেষে নেতৃবৃন্দ সাবেক মেয়র নাছির উদ্দীনকে মন্দিরের চলমান সার্বিক কার্যক্রম ও উন্নয়ন বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।
সভায় আ.জ.ম নাছির উদ্দীন বলেন, বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। এখানে সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করছে। বন্দরনগর চট্টগ্রামে ধর্মীয় অনুষ্ঠানাদিও সবাই পালন করতে পারছে স্বাধীনভাবে। ঐতিহ্যবাহী গোলপাহাড় মহাশ্মশান মন্দিরটি সনাতন সম্প্রদায়ের তীর্থ স্থান। পাশাপাশি শবদেহ সৎকারের কাজটিও এখানে চলছে পরিচালনা পরিষদের তত্ত্বাবধানে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে অতীতের ন্যায় সনাতন ধর্মাবলম্বীদের সুখে-দুঃখে পাশে আছি।








