চট্টগ্রাম কলেজ ওল্ড রোভার স্কাউট এসোসিয়েশনের এর উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বহাদ্দারহাট ন্যাশনাল পাবলিক স্কুল এন্ড কলেজে দুস্ত পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।
সংগঠনের সভাপতি মোহাম্মদ কাজী ইমাম হোসেন আবিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল পাবলিক স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মু. গিয়াসুদ্দীন ।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন চট্টগ্রাম কলেজ ওল্ড রোভার স্কাউট এসোসিয়েশনের উদ্যোগে বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কার্যক্রম করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আজ দুস্ত পরিবারে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করছে। তিনি আরো বলেন সামাজিক কার্যক্রম সকলে এগিয়ে আসলে সমাজ আরো এগিয়ে যাবে।
ওরসার সম্পাদক সোহাইল ওয়ারেচী বাহার এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির উপদেষ্টা মো: মোরশেদুল ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ নুরুল মোস্তফা, যুগ্ন সম্পাদক তাহমিনা আকতার, আবু ছৈয়দ, মো: ইয়াছিন, মো: নুরুল আবছার,প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হাসান কায়কোবাদ, অর্থ সম্পাদক শাহরিয়ার আজাদ, সাংগঠনিক সম্পাদক তনয় রুদ্র, সহ সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মো: নূরুল হোছাইন, সাইফুদ্দীন আনসারী, লাবীব মো: তক্বি, সৈয়দ মোহাম্মদ আসিফ মাহমুদ প্রমুখ।
নগর বন্দর ৪৮ তম বিজয় দিবস উপলক্ষে ওরসার শীতবস্ত্র বিতরণ








