নিউজটি শেয়ার করুন

বাংলাদেশে আর কোনো তত্ত্বাবধায়ক সরকার হবে না: কৃষিমন্ত্রী

ছবি: সংগৃহীত

সিপ্লাস ডেস্ক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশে আর কখনও নিরপেক্ষ সরকার হবে না, কোন তত্তাবধায়ক সরকার হবে না। বাংলাদেশে হবে সাংবিধানিক সরকার। সংবিধানের আলোকে আগামীর সকল নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে দায়িত্ব পালন করবে নির্বাচন কমিশন। সেই নির্বাচন কমিশনের উপর কোন সরকারের, প্রধানমন্ত্রীর, স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নাই। আইনশৃঙ্খলা বাহিনী, সামরিক বাহিনী সকল কিছু স্বাধীনভাবে কাজ করবে এবং সুন্দর, সুষ্ঠভাবে নির্বাচন হবে। বিএনপিকে বলবো- আন্দোলনের ভয় আমাদের দেখাবেন না, আন্দোলনে আমরা ভয় পাই না। বিগত ২০১৩ ও ১৫ সালে আন্দোলন মোকাবেলা করেছি, হেফাজতকে মোকাবেলা করেছি। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এখন অনেক শক্তিশালী। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা ও সুন্দর, সুষ্ঠ নির্বাচন করা।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের আয়োজনে শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুস সবুর খান বীরবিক্রমের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী একথা বলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here