Site icon CPLUSBD.COM

বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রামে ৩ মাস ব্যাপি প্রশিক্ষণ কার্যক্রম শুরু

বাংলাদেশ -কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র

ছবি: সংগৃহীত

সিপ্লাস ডেস্ক: বাংলাদেশের বিদেশগামী কর্মীগণ যাতে অন্যান্য দেশের ন্যায় অধিক অর্থ উপার্যন করতে পারেন সে জন্য সরকার ২০১১ সনে ক্ষতা নীতি অনুমোন করেন।

এ লক্ষ্যে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন স্তরের ৯০ জন ইনস্ট্রাক্টরের এনটিভিকিউএফ লেভেল ১ থেকে ৪ ও পেডাগজি লেভেল ৪ সনদ অর্জনের জন্য “ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম অব দা টিটিসি, রাজশাহী” প্রজেক্টের আওতায় বাংলাদেশ -কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রামে ৩ মাস ব্যাপি প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।

বিকেটিটিসির অধ্যক্ষ  প্রকৌশলী নওরীন সুলতানার সভাপতিত্বে  উক্ত কার্যক্রম শুভ উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অতিরিক্তি মহাপরিচালক, মীর খায়রুল আলম, যুগ্ম সচিব, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ঢাকা।

গাজী ইকফাত মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি  মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, উপপরিচালক, বিএমইটি, ঢাকা, জনাব শীন হুং ছুল, প্রজেক্ট কোঅর্ডিনেটর, কোরিয়া,  জনাব ইউ ইয়ং জু, রেসিডেন্স অ্যাসোসিয়েশন, মো: আখতার হোসেন,মো: সরফুদ্দিন প্রমুখ।