নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ ছাড়লেন আরও ২২৪ ব্রিটিশ

সিপ্লাস ডেস্ক: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে আটকেপড়া ২২৪ জন ব্রিটিশ নাগরিক ষষ্ঠ দাফায় বাংলাদেশ ছেড়েছেন। এদের মধ্যে বাংলাদেশি বংশদ্ভূত ব্রিটিশ নাগরিক রয়েছেন।

এর আগে করোনার কারণে সিলেটে আটকেপড়া আরও পাঁচ শিশুসহ ১৪৪ জন ব্রিটিশ নাগরিক নিয়ে সিলেট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। ৬ষ্ট দফায় শুক্রবার সকাল ১১টায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমান বিজি ৪০২২ ফ্লাইটে ব্রিটিশ এ নাগরিকরা সিলেট ছাড়েন।

পরে ঢাকায় অবস্থানরত আরও ৮০ জনসহ মোট ২২৪ জনকে নিয়ে দেশের উদ্দেশে রওনা হয় ব্রিটিশ এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটটি।

বাংলাদেশ আটকেপড়া এ পর্যন্ত সর্বমোট ৮০৬ জন ব্রিটিশ নাগরিক ব্রিটিশ এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটে দেশে ফিরে গেছেন।