নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কচুয়াই ইউনিয়ন পরিষদে বিজয়া পূনমির্লনী অনুষ্ঠিত

পটিয়া প্রতিনিধিঃ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কচুয়াই ইউনিয়ন শাখার আয়োজনে কচুয়াই ইউনিয়ন পরিষদ মিলনায়তনে শারদীয় দুর্গোৎসব পরবর্তী বিজয়া পূনর্মিলণী অনুষ্টান কচুয়াই ইউপি কার্যালয় মিলনায়তনে সংগঠনের সভাপতি শ্রী স্বপন সূত্রধরের সভাপতিত্বে সাধারন সম্পাদক সন্জীব ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্টিত হয়।

শ্রী পুস্পল রুদ্রের গীতা পাঠের মাধ্যমে উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইনজামুল হক জসীম, প্রধান বক্তা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পটিয়া উপজেলার সমন্বয়ক শ্রী পুলক চৌধুরী,বিশেষ অতিথি ইউপি সদস্য বাবু সুনীল দে,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পটিয়া উপজেলার যুগ্ম সম্পাদক এডভোকেট সন্জয় দে,কচুয়াই ইউনিয়ন পূজা পরিষদের সহ সভাপতি শ্রী প্রকাশ দে,অধীর দে,বিধান দে,টিটু কুমার দে সহ পূজা পরিষদ নেতৃবৃন্দ ও বিভিন্ন মন্ডপের সভাপতি ও সম্পাদকগন উপস্হিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান জসীম বলেন, শারদীয় দুর্গাপূজায় কচুয়াই ইউনিয়ন পূজা কমিটির বিভিন্ন কর্মকান্ডের প্রশংসা করেন এবং সনাতনী সম্প্রদায়কে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।তিনি ভবিষ্যতে সনাতনীদের বিভিন্ন শুভ কর্মকান্ডে সর্বদা পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান বক্তা শ্রী পুলক চৌধুরী বলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হচ্ছে একটি ধর্মীয়,সামজিক ও মানবিক সংঘটন।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হচ্ছে সনাতনী সমাজের অধিকার আদায়ের একটি অন্যতম প্লাটফর্ম।সনাতনীদের বিভিন্ন পূজা-পার্বনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।তিনি কচুয়াই ইউনিয়ন পূজা পরিষদের কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন।