চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশ উপজেলা ধোপাছড়ি দুর্গম পাহাড়ে কিছু অঞ্চল জুড়ে অবহেলিত কিছু আদি জনগোষ্ঠী ও পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলার প্রত্যান্ত অঞ্চল কৌলাইক্ষ্য পাড়ার শেষ সীমান্তে মঙ্গলমুখ গ্রামের ১০০টি পরিবারের অসহায় হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন করেন।
একটি অরাজনৈতিক সমাজ উন্নয়নমুলক,মানবতাবাদী তরুণদের সংগঠন বাংলাদেশ বৌদ্ধ নব জাগরণ ফাউন্ডেশন। পার্বত্য অঞ্চলের শীতে কষ্ট পাওয়া ম্রো,মারমা,তঞ্চ্যঙ্গা,চাকমা ও খেয়াং সম্প্রদায়ের মাঝে ১৭ জানুয়ারি বিকাল ৪টায় কৌলাইক্ষ্য পাড়া বৌদ্ধ বিহার ও মঙ্গলমুখ জগৎপূজ্য বৌদ্ধ বিহার প্রাঙ্গনে বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে উপস্থিত থাকেন বাংলাদেশ বৌদ্ধ নব জাগরণ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ভদন্ত বিনয়মিত্র ভিক্ষু, অর্থ সম্পাদক তন্ময় বড়ুয়া, যুগ্ন সম্পাদক অর্ণব বড়ুয়া, বাবু সুজয় বড়ুয়া,বাবু সুমিত বড়ুয়া,রাজ চৌধুরী , প্রিয়দর্শী ভিক্ষু অমি চৌধুরী সহ প্রমুখ।
সংগঠনের সদস্য সকল মানুষের কাছে আশীর্বাদ কামনা করেন যেনো ভবিষ্যৎ সব সময় নিজেকে মানবতার কাজে নিয়োজিত রাখতে পারে।
তারা বলেন যে বর্তমান সময় ও প্রয়োজনীতাকে তারা চিন্তা করে সমাজে যখন যেটা প্রয়োজন তখন সেই ইভেন্ট টি তারা হাতে নে। তাদের কে সমাজের প্রতি স্তরের মানুষগন সাহায্য করার চেষ্টা করে থাকেন বলে জানান। তারা সকলের কাছে সহযোগিতা ও দোয়া প্রত্যাশি।
তারা দেশের জাত ধর্ম-বর্ণ ভুলে প্রতিটি অসহায়ের পাশে থাকতে ইচ্ছুক।








