Site icon CPLUSBD.COM

বাংলাদেশ ব্যাংকের সীমানা প্রাচীর ভেঙ্গে আহত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন (ভিডিও)

বাংলাদেশ ব্যাংকের সীমানা প্রাচীর ভেঙ্গে আহত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন (ভিডিও)

সিপ্লাস প্রতিবেদক: নগরীর কোতোয়ালী এলাকায় বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের ভিতর কাভার্ড ভ্যান ঘুরানোর সময় ধাক্কা লেগে সীমানা প্রাচীর রাস্তায় ভেঙ্গে পড়ে আহত হওয়ার ঘটনায় দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ ঘটনায় কাভার্ড ভ্যানের ড্রাইভার মহিউদ্দিনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।

আহতদের ৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। অজ্ঞাত দুই জনের অবস্থা এখনো গুরুতর বলে জানা গেছে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ও বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক মো. নজরুল ইসলাম।

বিস্তারিত ভিডিওতে..

আরো পড়তে পারেন: