বাংলাদেশ-ভারত মৈত্রী সেতুর উদ্বোধন

সিপ্লাস প্রতিবেদক: ফেনী নদীর উপর নির্মিত ভারতের ত্রিপুরা রাজ্যের সাবরুম ও বাংলাদেশের খাগড়াছড়ি জেলার রামগড়কে যুক্ত করা ‘বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু’ উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার(৯মার্চ) ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে দুপুরে সেতুটি উদ্বোধন করেন তিনি।