নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ সমিতি শারজাহ’র মিলাদুন্নবী

সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ সমিতি শারজা শাখা সমিতির নিজস্ব কার্যালয়ে পবিত্র জসনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনালের ইকবাল হোসাইন খান বলেন যারা বাংলাদেশের পতাকাবাহী সংগঠন বাংলাদেশ সমিতির সদস্য হয়েছেন তাদের প্রতি কৃতঙ্গতা প্রকাশ করেন।

সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইসমাইল গনি চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহ মোহাম্মদ মাকসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) ফকির মনোয়ার হোসেন, মোঃ কায়েছ চৌধুরী, বাংলাদেশ থেকে আগত স্টেজ ফর ইয়ুথ চেয়ারম্যান ও সংগীত শিল্পী ইলিয়াছ হোসাইন, প্রকৌশলী আবু জাফর, অধ্যাপক আব্দুস সবুর, লায়ন নজরুল ইসলাম, সেলিম উদ্দিন, মোঃ বদরুল চৌধুরী, হাজী শরাফত আলী, মোঃ আবু নাছের, কাজী মোহাম্মদ আলী, মোঃ জহির হোসেন, সাহদাত হোসেন, আবুল কালাম আজাদ, মোঃ জাহাঙ্গীর, প্রকৌশলী করিমুল হক, জাহাঙ্গীর আলম রুপু, আবুল বাসার, আব্দুল মান্নান, মোহাম্মদ হোসেন, মোস্তাফিজুর রহমান, ইমাম হোসেন পারভেজ, মিস আখি, মোহাম্মদ আলম, মোঃ মামুন সহ সমিতির নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।

এ সময় কনসাল জেনালের ইকবাল হোসাইন খান বাংলাদেশ সমিতি শারজাহ নেতৃ বৃন্দকে সমিতির আইডি কার্ড প্রদান করেন।

অনুষ্ঠানে বিশ্ব মুসলীম উম্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফজলুল কবীর চৌধুরী।

পরে আগত অতিথি ও মুসল্লীদের মাঝে তবারক বিতরণ করা হয়।