নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ সমিতি শারজা এগিয়ে এসেছে মানবতার সেবায়

আমিরাত প্রতিনিধি: বাংলাদেশ সমিতি শারজা একটি সামাজিক সংগঠন। এ সংগঠন’টি বিভিন্ন সময় অনেক কেই আর্থিক সহযোগীতা সহ সমিতির স্হায়ী কার্যালয়ে প্রবাসীদের কম্পিউটার শিক্ষা,ইংলিস কোর্স সহ বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছে সম্পূর্ণ ফ্রিতে। এতে করে বাংলাদেশ সমিতি বর্তমানে প্রবাসীদের কাছে আস্তার একটি সংগঠন হিসেবে দাড়িয়েছে।

এই সংগঠনটনটি সবসময় সরকারি সব দিবস গুলো নিয়মিত পালন করে আসছে যথাযত মর্যাদায়। বর্তমান সময়ে সারাবিশ্বের সবাই করোনা ভাইরাস আতঙ্কে আতঙ্কিত হয়ে আছে।উক্ত সমিতির নের্তৃবৃন্দগণ আমিরাত প্রবাসীদের আতঙ্কিত না হয়ে সচেতন হতে এবং আমিরাত সরকার এর সকল আইন মেনে চলতে অনুরোধ জনিয়েছেন। বাংলাদেশ সমিতি শারজা শাখার নের্তৃবৃন্দের উদ্দ্যেগে শুরুতে আমিরাতে থাকা যে সব ফ্যামিলি বর্তমান পরিস্হিতির কারণে সমস্যায় রয়েছেন তাদের লিস্ট করে একটি ফান্ড তৈরী করলেও তাদের কাছে যারাই সাহায্য চাচ্ছে এবং চোখে পড়া সমস্যায় থাকা ব্যাচেলর প্রবাসীদেরও সাহায্যের হাত বাড়ীয়ে দিয়েছেন।

বৃহস্পতিবার (২লা এপ্রিল) এই ফান্ডের মাধ্যমে বাংলাদেশ সমিতি শারজার কার্যক্রম শুরু করে বৃহস্পতিবার এবং শুক্রবার অনেকের কাছেই তারা মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন।তাদের এই কার্যক্রম সবসময় অব্যাহত রাখারও চেষ্টা থাকবে বলে জানায় সমিতির নের্তৃবৃন্দগণ।