ইশতিয়াক আসিফ, আমিরাত প্রতিনিধি: প্রবাসীদের যে কোন সমস্যা সমাধানে বাংলাদেশ সমিতি মানুষের সেবায় সবসময় নিয়োজিত থাকার চেষ্টা করে থাকে।বাংলাদেশ সমিতি একটি সামাজিক সংগঠন। গরিব অসহায় মানুষের সাহায্যে বাংলাদেশ সমিতি সারজা নিয়মিত কাজ করে গিয়েছিল পুর্বেও । এই সংগঠনটি সবসময় সরকারি সব দিবস গুলো নিয়মিত পালন করে আসছে যথাযথ ভাবে।
বর্তমান সময়ে সারাবিশ্বের সবাই করোনা ভাইরাস আতঙ্কে আতঙ্কিত হয়ে আছে।উক্ত সমিতির নের্তৃবৃন্দগণ আমিরাত প্রবাসীদের আতঙ্কিত না হয়ে সচেতন হতে এবং আমিরাত সরকার এর সকল আইন মেনে চলতে অনুরোধ জনিয়েছেন।
বাংলাদেশ সমিতি শারজা শাখার নের্তৃবৃন্দের উদ্দ্যেগে আমিরাতে থাকা যে সব ফ্যামিলি বর্তমান পরিস্হিতির কারণে কাজ ছাড়া রয়েছেন অথবা খাবারের সমস্যায় রয়েছেন তাদের লিস্ট করে একটি ফান্ড তৈরী করেছেন।
আজ বৃহস্পতিবার (২লা এপ্রিল) এই ফান্ডের মাধ্যমে এমন সমস্যায় যারা আছেন এরকম ১০০ পরিবারকে তাদের এক মাসের খাবার সরবরাহ করা হবে বলে জানান বাংলাদেশ সমিতি শারজার নের্তৃবৃন্দরা। এমনকি সামনেও এই সেবা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন বাংলাদেশ সমিতি শারজা শাখার নের্তৃবৃন্দগণ।








