নিউজটি শেয়ার করুন

বাংলাদেশ সোস্যাল ক্লাব ওমানে সুলতান কাবুসের মৃত্যুতে ফাতেহা ও দোয়া মাহফিল

ওমানের প্রয়াত সুলতান কাবুস বিন সাইদ অাল সাইদের মৃত্যুতে ফাতেহা ও দোয়া মাহফিলের অায়োজন করেছে ওমানস্থ বাংলাদেশ সোশ্যাল ক্লাব।

গত শুক্রবার সন্ধ্যা ক্লাবের মেজর জেনারেল অামিন অাহমেদ চৌধুরী মিলনায়তনে এ ফাতেহা, অালোচনা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। ক্লাবের সভাপতি সিরাজুল হক ও সাধারণ সম্পাদক এম.এন অামিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, ওমানস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সরোয়ার। হাফেজ অাব্দুল্লাহ এর কোরআন পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া অালোচনা পর্বে অংশ নেন বাংলাদেশী কমিউনিটি নেতা ও ক্লাবের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

প্রয়াত সুলতান কাবুসের স্বর্ণালী জীবন স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন, ক্লাবের সহ সভাপতি অাজিমুল হক বাবুল, কমিউনিটি নেতা জসিম উদ্দিন, ইন্জিনিয়ার অাবদুল হামিদ, মোহাম্মদ নোমান, ইফতেখার উল হাসান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত গোলাম সরোয়ার বলেন,’ কীর্তিমানের মৃত্যু নেই। সুলতান কাবুস এমন এক কীর্তিমান শাসক ছিলেন, যার মৃত্যুতে ওমানের অাকাশ বাতাস কাঁদছে। যার দক্ষ শাসন ব্যবস্থায় ভঙ্গুর এক দরিদ্র রাষ্ট্রকে অাজ বিশ্বের উন্নত রাষ্ট্রের একটিতে পরিনত করেছে ওমানকে।

এ সময় রাষ্ট্রদূত ওমানের নতুন সুলতান হাইথাম বিন তারেক সাইদের সাথে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রীসহ সাক্ষাত করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোকবার্তা পৌঁছানোর বিষয়টি উল্লেখ করেন।

দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দূতালয় প্রধান ও কাউন্সেলর নাহিদ ইসলাম, ওমানের স্বাস্থ্য মন্ত্রনালয় এর ডিজি শেখ মোহাম্মদ আল নাবানি,শেখ ইউসুফ, সাইদ আল হাবসি, দূতাবাসের সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন, মাস্কাটস্থ বাংলাদেশ স্কুলের অধ্যক্ষা ফারজানা, বিদ্যালয় পরিচালনা পরিষদের চেয়ারম্যান ডাক্তার সাজ্জাদ চৌধুরী, হোসনি গ্রুপের জি.এম ইব্রাহিম চৌধুরীসহ বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গরা ।

আলোচনা শেষে ক্লাবের ট্রেজারার মাওলানা আলহাজ আব্দুছ সালাম আল কাদেরী মরহুম সুলতান কাবুজ এর আত্মার মাগফিরাত কামনা করে এবং নতুন সুলতান এর দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন।