সিপ্লাস প্রতিবেদক: নগরীর আগ্রাবাদ স্ট্যান্ড রোড বাংলা বাজার এলাকায় মুদি দোকানের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (৮ সেপ্টেম্বর) আনুমানিক রাত সাড়ে ১১টায় এই ঘটনা ঘটে।
খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ২ ইউনিটের ৬টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নিউটন বলেন, রাত ১টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নেভানোর উদ্দেশ্যে বাংলা বাজারে গিয়ে কাজ শুরু করে৷ প্রায় দুই ঘন্টা পর রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

