সিপ্লাস ডেস্কঃ বাইক চালানো শিখছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। শনিবার (১৪ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের অফিসিয়াল ফেসবুকে বাইক চালানোর একটি ভিডিও শেয়ার করেছেন মাহিয়া মাহি । মাহি ক্যাপশনে জানালেন, দুই চাকার এই বাহন চালানো শিখতে গিয়ে ৩ বার ঠাস করে পড়ে গেছেন তিনি।
করোনা মহামারির ঘরবন্দি সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর হয়ে পড়েছেন অনেকেই। নায়িকা মাহিয়া মাহিও তার ব্যতিক্রম নয়। প্রায়ই বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করে ভক্তদের মাতিয়ে রাখছেন তিনি। শনিবার রাতে বাইক চালানোর ভিডিওটি শেয়ার করার পরমুহূর্তেই ছড়িয়ে যায়। মাত্র ১৩ ঘণ্টায় এতে ৭২ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে । আর ভিডিওটি দেখা হয়েছে প্রায় ৯ লাখ বার! এছাড়া প্রায় সাড়ে ৭ হাজার মন্তব্য জমা হয়েছে কমেন্ট বক্সে।
কয়েক দিন আগে মাহি ফেসবুকে একটি রান্না করার ভিডিও শেয়ার করেছিলেন । সেখানে দেখা যায়, তিনি বাসার ড্রয়িং রুমের সোফায় বসে খিচুড়ি রান্না করছেন। ওই ভিডিওটি দেখেছে ৩৫ লাখের বেশি ভিউয়ার!

